Dhaka Mail Logo

সারাদেশ

মায়ের সঙ্গে অভিমান, স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

জামালপুরে মায়ের সাথে অভিমান করে আফরিন সুলতানা (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আফরিন সুলতানা ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে। সে সবুজ কুঁড়ি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, পরিবারের কিছু টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে আফরিনের মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে আফরিন পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে চলে যায়। পরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ