Dhaka Mail Logo

সারাদেশ

‎ফেনীতে বিএনপির কর্মীসহ তিন শতাধিক ব্যক্তি জামায়াতে যোগদান

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

ফেনীতে হিন্দু ধর্মাবলম্বী ও বিএনপির কর্মীসহ তিন শতাধিক ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করলে তাদেরকে ফুল দিয়ে গ্রহণ করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

‎জামায়াতের ‎ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহীম। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াসসহ শহর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেনী শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে মাসব্যাপী পরিচালিত ব্যাপক দাওয়াতি অভিযানের ধারাবাহিকতায় শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে সনাতন ধর্মাবলম্বী নাগরিক এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। চলমান এ দাওয়াতি কর্মসূচির মাধ্যমে ফেনী জেলায় ইতোমধ্যে প্রায় তিন হাজার সাধারণ মানুষ জামায়াতের গণমুখী আদর্শের সাথে সম্পৃক্ত হয়েছেন। 

প্রতিনিধি/এজে