Dhaka Mail Logo

সারাদেশ

সীমান্ত যুবকদের কর্মসংস্থানে বিজিবির উদ্যোগ, ডিজিটাল স্কিল সেন্টার

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকার তরুণ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৯ ব্যাটলিয়নের উদ্যোগে বুধবার দুপুরে ভোলাহাট উপজেলার আলালপুর দারুল সুন্নাহ দাখিল মাদরাসায় এই সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করা হয়। এই স্কিল সেন্টারে প্রাথমিকভাবে ২৫ জন তরুণ বেকার যুবককে মাসব্যাপী বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

বিজিবি জানায়, এই উদ্যোগের ফলে সীমান্ত এলাকার বেকার তরুণ যবুকদের মধ্যে ভারত থেকে মাদক ও অবৈধ পণ্য চোরাচালান বন্ধে ভূমিকা পালন করবে এবং তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। 

বিজিবির সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এসময় প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ