Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

নাটোরের লালপুরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক আলী ওই গ্রামের জুড়ান মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে হাজির মোড়ে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে থাকা সাদেক আলীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস