জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মীর মুক্ত নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়নের চাপাইতোর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মীর মুক্ত ওই গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া বিনতি মেহবুব।
শিশুটির চাচা মেহেদী জানান, সকাল সাড়ে ৯টার দিকে মীর মুক্ত বাড়ির বারান্দায় খেলছিল। এ সময় অসাবধানতাবশত বারান্দায় রাখা টেবিল ফ্যানের তার স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/এসএস