Dhaka Mail Logo

সারাদেশ

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে সরাইল বিজিবি

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে গত নয় মাসে প্রায় ৯৩১ কোটি ২৭ লাখ টাকার চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল। এ সময়ে রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরাইল রিজিয়নের সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের ২১১টি বিওপির সদস্যরা সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুন

দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

এ সময় ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি ১৯ কেজি উচ্চ বিস্ফোরক ও ১১৭টি ডেটোনেটরও উদ্ধার করা হয়েছে।

একই সময়ে ৩ লাখ ১২ হাজারের বেশি ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা এবং ৬২ হাজার বোতলের বেশি বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এসব ঘটনায় ৩০৫ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া, ময়মনসিংহে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ১৬ হাজার ঘনফুট পাথর ও সাড়ে ৭ হাজার ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা কার্যক্রমও অব্যাহত রেখেছে সরাইল রিজিয়ন বিজিবি।

প্রতিনিধি/এসএস