Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক তিনটি অভিযানে ৩ হাজার ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৭৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন চৌঠা, রসুলপুর ও দাইনুর বিওপির সদস্যরা পৃথক তিনটি অভিযান চালান। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৩ হাজার ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৭৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের সিজার মূল্য ৩ লাখ ৮৩ হাজার টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও ধারাবাহিক অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে চালিয়ে যাওয়া হবে।

প্রতিনিধি/এসএস