Dhaka Mail Logo

সারাদেশ

পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসির জরিমানা

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ফার্মেসি ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মিয়ারহাট বাজারে এ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ব্যবসায়ী মো. রুহুল আমীনকে ১০ হাজার টাকা এবং শহিদ ইসলামকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষায় লিশের একটি দল দায়িত্ব পালন করে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ জানান, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত চলবে।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ না করার নির্দেশ দেওয়া হয় এবং ওষুধের মান ও মেয়াদ সম্পর্কে সবসময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/এলএ