Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

কুমিল্লা মেঘনা উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ প্রায় ৩৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষ বাঁধে।

এলাকাবাসী জানায়, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার ও বিএনপি নেতা আব্দুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। 

সকালে প্রথমে বারেক বাহিনীর লোকজন রবি সরকারের লোকজনের ওপর হামলা চালায়। পরে রবি সরকারের লোকজন পাল্টা হামলা চালাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভোরে নলচর গ্রামের রবিউল্লাহ রবি এবং বারেক প্রধানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩৫ জন আহত হয়। উভয় পক্ষই ইট পাথর নিক্ষেপ করেছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রতিনিধি/এলএ