Dhaka Mail Logo

সারাদেশ

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার দুর্গম মধ্য বানছড়া এলাকার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা দিকে উপজেলার মধ্য বানছড়া প্রাথমিক বিদ্যালয় ৪ই বেঙ্গলের দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল আল আমিনের নির্দেশনায় দিনব্যাপী চিকিৎসা সহায়তা ক্যাম্পে ৩ শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীকে এই সেবা চিকিৎসা সেবা দেওয়া হয়।

দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মু. শায়খ উদ্দিন ও ক্যাপ্টেন সাকলাইন এতে অংশ নেন। নারী, শিশু, বয়স্ক ৩ শতাধিক রোগীর নানান রোগের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণও করে সেনাবাহিনী মেডিকেল টিম।

জোন থেকে চিকিৎসার ওপর প্রশিক্ষণপ্রাপ্ত সুস্মিতা আক্তার ও শাহিনুর বেগম সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেন।

সুষ্মিতা আক্তার বলেন, এখনে মানুষের সেবায় কাজ করছি- এতে আমি অনেক গর্বিত।

মধ্য বানছড়া এলাকার বাসিন্দা স্নেহ রঞ্জন চাকমা (৬০) বলেন, দুর্গম এলাকার আমরা বেশিভাগ মানুষ অসহায় ও দরিদ্র। আজ এ চিকিৎসা ও ওষুধ পেয়েছি।

তাছাড়া এ এলাকায় চিকিৎসা সেবা পাওয়াটা কষ্টসাধ্য, দুর্গম এলাকায় সেনাবাহিনীর ডাক্তার এসে চিকিৎসা সেবা ও বিনামূল্য ওষুধ দেওয়ায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

প্রতিনিধি/এলএ