Dhaka Mail Logo

সারাদেশ

মিরসরাইয়ে যুবলীগের ৩ নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিয়ষটি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা শেষে গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মিরসরাই উপজেলা যুবলীগের নবঘোঠিত কমিটির সদস্য কাজী জহিরুল ইসলাম রানা (৪১), মায়ানী ইউনিয়ন যুবলীগের সদস্য কামরুল হাসান সুমন (৪০) ও মিরসরাই সদর ইউনিয়ন যুবলীগের সদস্য ফজলুল করিম (৩৫)।

আরও পড়ুন

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা ফিরোজ গ্রেফতার 

পুলিশ জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মিরসরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এছাড়া, পৃথক অভিযানে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে সুমন জলদাস (৪০) ও রঞ্জিত জলদাস (৩৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানও নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস