Dhaka Mail Logo

সারাদেশ

ফতুল্লায় আ.লীগ নেতা ফিরোজ গ্রেফতার 

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

নারায়নগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ মিয়া ওরফে ফিরোজ মেম্বারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ফিরোজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফিরোজ মেম্বার ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার মৃত চাঁন মিয়ার পুত্র এবং কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ব্যবসায়িক অংশীদার এবং তারা আপন মামাতো-ফুফাতো ভাই। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আটটার দিকে ফতুল্লার আলীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বাড়িতে অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেফতার করা হয়। তিনি কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠ সহযোগী।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃত ফিরোজ মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এএইচ