Dhaka Mail Logo

সারাদেশ

শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে পুলিশের হাতে আটক ৮

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন আট নেতাকর্মী। পৃথক অভিযানে তাদের আটকের বিষয়টি জানায় পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শেখেরখীল ইউনিয়নের আহম্মদ হোসেন, বৈলছড়ি ইউনিয়নের জাকের আহাম্মদ, গণ্ডামারা ইউনিয়নের রিয়াজ উদ্দিন, একই ইউনিয়নের সৈয়দ নুর হৃদয় ও এস এম মোজাম্মেল হক, চাম্বল ইউনিয়নের আজাদ মিয়া, গণ্ডামারা ইউনিয়নের জাফর আহাম্মদ এবং শীলকূপ ইউনিয়নের জমির উদ্দিন। 

গ্রেফতার সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানায় পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য দিনভর অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ। অভিযানে আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আটজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস