Dhaka Mail Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ৬ বছরের শিশুকে ধর্ষণ, যুবক আটক

জেলা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

খাগড়াছড়ির গুইমারায় ৬ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত খিল্যু মারমা উপজেলার ছনখলা পাড়ার কংজু মারমার ছেলে। 

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ।

তি‌নি জানান, রোববার দুপুরে ভুক্তভোগী শিশুটি মাদরাসা থেকে ফেরার পথে খিল্যু মারমা তাকে একা পেয়ে ধর্ষণ করে। স্থানীয়রা শিশু‌টি‌কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালে প্রেপাঠানো হয়।

খবর পেয়ে সিন্ধুকছ‌ড়ি জোন ও গুইমারা থানার যৌথ অভিযান এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়। 

অভিযুক্ত খিল্যু মারমা থানা পুলিশের হেফাজতে রয়ে‌ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি সোহরাওয়ার্দী।

প্রতিনিধি/এএইচ