Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই যুবকের

জেলা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুজন ও সাব্বিরসহ কয়েকজন মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে পানিতে ডুবে তলিয়ে যান সুজন ও সাব্বির। কিছুক্ষণ নিখোঁজ থাকার পর স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। নিহত দুজনের মরদেহ বর্তমানে তাদের নিজ নিজ বাড়িতে রয়েছে বলে জানা গেছে।

দুই যুবকের একসঙ্গে এমন অকালমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/এসএস