Dhaka Mail Logo

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন দাখিল

জেলা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে ওবায়দুল্লাহ মাসুদ বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন পেতে তিনজন আবেদন করেছিলেন। পরে দল থেকে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের একজন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং অন্যজন তিনি।

e673ab32-8087-407c-a0a8-8346f39edea2

ওবায়দুল্লাহ মাসুদ বলেন, দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে কেন্দ্র থেকে নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি দেওয়া হবে। বিএনপি যাকে ধানের শীষ প্রতীক দেবে, তার পক্ষেই তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করবেন।

এর আগে একই দিন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনও মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে ১৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ওবায়দুল্লাহ মাসুদসহ তিন নেতা মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

প্রতিনিধি/এসএস