Dhaka Mail Logo

সারাদেশ

দেশীয় অস্ত্র দেখিয়ে রিল তৈরি করত ওরা

উপজেলা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

নোয়াখালী হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- শেখ ওসামা আল জামান ( ২০) । সে তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগালিয়া গ্রামের বাসিন্দা। একই এলাকার সাকিব উদ্দিন শরিফ (১৯) ও মো. আমজাদ হোসেন (১৯)।

পুলিশ জানায়, এই গ্রুপটি ওসামার নেতৃত্বে দীর্ঘদিন ধরে অনলাইনে কিশোর গ্যাং সংঘবদ্ধ করার কাজে নিয়োজিত ছিল। তারা ফেসবুক টিকটকের মাধ্যমে ওএসটি নামে একটি আইডি থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি করে তা প্রচার করত। অনেকদিন থেকে তাদের কার্যকলাপ ফলো করে আসছে প্রশাসন। 

এতে দেখা যায়, এই গ্রুপে ১৯ জন সদস্য রয়েছে। তারা সবাই সমাজের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে।

এই বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, এই গ্রুপটি অনেকদিন থেকে সক্রিয়। তাদের কর্মকাণ্ড ফলো করা হয়েছে অনেক আগ থেকে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে। গ্রুপের অন্য সদস্যদের আটকে অভিযান চলছে।

প্রতিনিধি/এলএ