জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
ময়মনসিংহের ফুলপুর ইপজেলায় টিকটকের ভিডিও বানানোর সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে আহত ৭ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় টিকটকার আব্দুল হাকিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে পলাতক ওই টিকটকারকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০২৫ সালের ২৯ মার্চ টিকটক ভিডিও বানানোর জন্য ১০ টাকার বিনিময়ে সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়কে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন হাকিম। ঝাঁপ দেওয়ার সময় সৌরভের পায়ে লোহার তারকাটা বিঁধে গুরুতর আহত হয়। বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন হাকিম।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় সৌরভকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ এপ্রিল তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা রানু ক্ষত্রিয় ফুলপুর থানায় মামলা করেন।
পুলিশ আরও জানায়, মামলার পর থেকে হাকিম পলাতক ছিলেন। দীর্ঘ সময় পর তাকে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/এলএ