Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে একটি আমেরিকান পিস্তল, দুটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

​গ্রেফতার ব্যক্তিরা হলেন,জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম এবং একই ইউনিয়নের তারাপুর-মোড়লপাড়ার মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরফে ডলার।

​শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ৩টার দিকে সাহাপাড়া বাজার সংলগ্ন একটি মার্কেটের পেছনে অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন তিনি নিজেই। এ সময় রফিকুলের কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি আমেরিকার তৈরি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই রফিকুল ও রুবেলকে আটক করা হয়।

​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

প্রতিনিধি/ এজে