Dhaka Mail Logo

সারাদেশ

‘শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় পারদর্শী হতে হবে’

জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদরাসায় নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস বলেছেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় পারদর্শী হতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. শহিদুল ইসলাম।

c5ea9b3d-e425-4f3c-a7be-3d70efdec209

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ দাস বলেন, শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে কাজে লাগিয়ে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের চর্চা করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

‘এসো নবীন দলে দলে, নতুনদের পতাকা তলে’—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদরাসা কর্তৃপক্ষ এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিনিধি/এসএস