জেলা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
আবহাওয়া অনুকূলে না থাকায় চাঁপাইনবাবগঞ্জ শহরে আয়োজিত বহুল আলোচিত ইসলামী বক্তা ও সংসদ সদস্য মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৫সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ শহরের কলেজ মাঠে এই মাহফিল হওয়ার কথা ছিল।
আয়োজক প্রতিষ্ঠান ‘ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনা করেই কর্মসূচিটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি আসলাম কবীর জানান, তাদের কার্যনির্বাহী কমিটির সম্মিলিত আলোচনার মাধ্যমেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান আবহাওয়া পরিবেশের অনুকূলে না থাকায় আমরা (২৫ সেপ্টেম্বর) শুক্রবার নির্ধারিত মাহফিলটি স্থগিত রাখতে বাধ্য হচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রুতই পরবর্তী নতুন তারিখ ঘোষণা করা হবে।
স্থগিত হওয়া ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের।
প্রতিনিধি/এলএ