জেলা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
খুলনা নগরীর গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ টিকলি মাক্কি রানী (৩০) নামে বি-কোম্পানির শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশের স্ত্রীকে গ্রেফতারের করে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। পরে রিফাত তালুকদার (২২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, গ্রেফতার রিফাত তালুকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, চিংড়ি পলাশের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। পরে গোয়েন্দা পুলিশের একটি দল বাড়িটি ঘিরে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে টিকলি মাক্কি রানী ও রিফাত তালুকদার নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।’
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ ডিসেম্বর যশোর থেকে পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে গ্রেপ্তার করে র্যাব-৬। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। খুলনা ও আশপাশের জেলার চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, চিংড়ি পলাশের বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানায় আটটি হত্যা মামলা রয়েছে। এছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
প্রতিনিধি/ এজে