Dhaka Mail Logo

সারাদেশ

জুরাইনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডেঙ্গু সচেতনতা ও মশারি বিতরণ

ঢাকা মেইল ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষের মাঝে মশারি বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের জুরাইন রেলগেট এলাকার বিক্রমপুর প্লাজার সামনে (শ্যামপুর, ঢাকা-৪) এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার বলেন, ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আগামী এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে এবং বাসাবাড়ি, অফিস, দোকান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবতাবাদী ও সমাজসেবামূলক কাজ করে আসছে। এলাকাবাসীর পক্ষ থেকে তিনি ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও উপকরণ বিতরণ কমিটি (দক্ষিণ)-২০২৬ এর আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ মনির উদ্দিন (জুয়েল)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা নাসির উদ্দীন অসীম।

এ ছাড়া অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক খন্দকার মাহফুজুল হক বাচ্চু, শফিউল আলম দিদার, মো. মাহবুব আলম, এ কে এম জহিরুল ইসলাম, হাফিজ আল আসাদ সাঈদ খান, উমাশা উমায়ুন মনি চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি প্রায় ৪০০ মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়।

এলএ