২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
নারায়ণগঞ্জ ফতুল্লা মাসদাইর অক্টো অফিস এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জয় দাস, মেহেদী হাসান (২১), রাজু (৩৯), হুমায়ূন আহমেদ (৪০), সিয়াম (২১), লিটন (৪২), রাসেল বাবু (৩০), মেহেদী হাসান মাহিন (১৮), জাহাঙ্গীর আলম (২৩), হাসান জামিল (২১), দ্বীন ইসলাম নয়ন, সুমন (২২), সিফাত (২০), আব্দুল্লাহ (১৫), ফেরদৌস (১৪) ও অভি (১৪)।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/এএম