Dhaka Mail Logo

সারাদেশ

মনোনয়ন সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম

জেলা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস থেকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, ঠাকুরগাঁও জেলা সহসভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মুছা আলম ও মুহাম্মাদ আনোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদ, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ হাবিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ অনেকে। 

এনিয়ে মোট তিন জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন। বাকি দুই জন হলেন — বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন। 

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আসনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে।

প্রতিনিধি/ এজে