জেলা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারকে আজীবনের জন্য দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫ নম্বর রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
প্রতিনিধি/টিবি