Dhaka Mail Logo

সারাদেশ

পঞ্চগড়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রমজান আলী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানার পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ পৌরসভা এলাকার করতোয়া ব্রিজপাড় বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রমজান আলী ঢাকার আব্দুল্লাহপুর এলাকার ৫৭ নম্বর ওয়ার্ডের মৃত ওলিয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুন

রংপুরে ভাগ্নে বউকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামাশ্বশুর গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল করতোয়া ব্রিজপাড় বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় রমজান আলীকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস