Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাস বয়সী শিশু নাফিজকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের মো. রুবেল হোসেন ও নিপা খাতুন দম্পতির ১১ মাস বয়সী ছেলে নাফিজকে হাজারবিঘী চাঁদপুর ওয়াক্তিয়া মসজিদের সামনের পাকা সড়ক থেকে বোরকা পরা এক নারী জোর করে তুলে নিয়ে পালিয়ে যান।

0d28f1f1-591a-42da-a190-836d28deb6b7

এ ঘটনায় শিশুটির বাবা শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে ২২ সেপ্টেম্বর একই গ্রামের মোসা. সুজিআরা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য, সুজিআরা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা এলাকায় অভিযান চালিয়ে মো. মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অপহৃত শিশু নাফিজকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস