Dhaka Mail Logo

সারাদেশ

শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গজনী সীমান্তে পরিচালিত এ অভিযানে কসমেটিকসের চালানের পাশাপাশি একটি পাওয়ার টিলারের ট্রলিও জব্দ করা হয়।

গজনী সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। অভিযানের সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের কসমেটিকসের পাশাপাশি একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করা হয়। গণমাধ্যমকে এমন তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।

আরও পড়ুন

রডের বদলে বাঁশ, আলোচিত সেই ১০ কোটি টাকার সেতুর সাব-ঠিকাদার গ্রেফতার

জব্দ করা কসমেটিকস ও ট্রলির আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক জানান, শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস