Dhaka Mail Logo

সারাদেশ

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেফতার

জেলা প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আইনজীবী সমিতির কার্যালয়ের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ বলেন, খায়রুল কবির রুমেনের বিরুদ্ধে নাশকতা চেষ্টাসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে সহায়তা করার অপরাধে সম্প্রতি সদর থানার একটি মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রুমেনকে আদালতে সোপর্দ করা হবে।

প্রতিনিধি/এজে