Dhaka Mail Logo

সারাদেশ

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথার চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

ফরিদপুরের সালথায় স্থানীয় একটি সভায় সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে চেয়ারম্যান রফিকুল ইসলামকে সমর্থকদের উদ্দেশে অস্ত্র বানানোর কথা বলতে এবং ‘মার্ডার হলে আমি দেখব’—এমন বক্তব্য দিতে শোনা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা এ ধরনের বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেছেন। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পাদনা করা। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আরও পড়ুন

তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান

চেয়ারম্যান বলেন, তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যানটি রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন। কিন্তু তিনি তা না করে পুলিশের সহায়তা নিচ্ছেন। বর্তমানে এলাকাকে শান্ত রাখতে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন বলেও দাবি করেন।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। চেয়ারম্যান সম্প্রতি এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।

7ef3ea12-fc46-40db-8584-9a3e38870dc8

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, ভিডিওটি দেখে এর সত্যতা যাচাই করা হবে। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যায় কি না, সে বিষয়েও আলোচনা করা হবে।

প্রতিনিধি/এসএস