জেলা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে একটি বিলাসবহুল মাইক্রোবাস তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে এসআরবি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজারতে পাঠানোর পর সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করে এসআরবি।
আটককৃতরা হচ্ছেন, কুমিল্লার মুরাদনগর থানার সোনাউল্লা গ্রামের সুন্দর আলীর ছেলে মো. সাগর (৪৫) ও কুড়াখাল গ্রামের আলামিনের ছেলে মোহাম্মদ হৃদয় (২০।
ফেনীস্থ এসআরবি-৭ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বাথানিয়া এলাকায় সন্দেহভাজন পরিবহনের তল্লাশি চালায় আরবির চৌকস একটি দল। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী টয়োটা মাইক্রো বাস (নোহা-ভক্সি) গাড়িটি তল্লাশী করে ৭ টি বান্ডেল গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িটি জব্দ করে ভেতরে থাকা ২ ব্যক্তিকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
এনআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, মাইক্রোবাস থেকে মাদক উদ্ধারের ঘটনায় গাড়িটি জব্দ করে আটককৃত ২ ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।