Dhaka Mail Logo

সারাদেশ

মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত 

জেলা প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

ফেনীতে মোবাইলে কথা বলতে বলতে অসতর্কতাবশত বাড়ির ছাদ থেকে পড়ে নুর আলম (২৯) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফেনী শহরের রামপুরে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত নুর আলম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাপুর বাজার ইউনিয়নের ভাসানিপাড়া এলাকার বাহাদুর মিয়ার ছেলে।

তিনি দীর্ঘদিন যাবৎ ফেনীর বিভিন্ন জায়গায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। 

নিহতের ভাই মনিরুল ইসলাম বলেন, আমি এবং আমার ভাই ফেনীর বিভিন্ন এলাকায় বহুদিন যাবৎ নির্মাণ শ্রমিকের কাজ করে আসছি। বেশ কয়েকদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর রাস্তার মাথায় আল্লাহ চত্বরের পাশে একটি বিল্ডিংয়ে আমরা দুই ভাই সহ বেশ কয়েকজন শ্রমিক কাজ করে যাচ্ছিলাম। মঙ্গলবার দুপুরের দিকে নির্মাণাধীন ওই বিল্ডিং এর তৃতীয় তলার একটি বারান্দায় মোবাইলে কথা বলছিল নুর আলম। কথা বলতে বলতে অসতর্কতা অবস্থায় হঠাৎ সে ৩ তলার ওই বারান্দা থেকে নিচে পড়ে যায়। পরে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ওই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

প্রতিনিধি/ এজে