Dhaka Mail Logo

সারাদেশ

আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের সাধনার মোড় থেকে মিছিলটি বের হয়।

জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান। এ ছাড়া শহর ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং রাজাপুর, কাঠালিয়া, নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলে জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এবং নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

প্রতিনিধি/ এজে