জেলা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাপের কামড়ে ইকরা মণি নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পায়ের তালুতে সাপের কামড়ে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্দপাড়ার নিজেদের ঘরে এ ঘটনা ঘটে।
ইকরা ওই এলাকার প্রবাসী মো. বাবলুর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.রিদোয়ান বলেন, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো শিশুটিকে। তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছিলো। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
আরও পড়ুন
ইকরার পরিবারের সদস্যরা জানান, সাপে কাটার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা দেওয়ার পরও তাকে বাঁচানো যায়নি।
প্রতিনিধি/টিবি