Dhaka Mail Logo

সারাদেশ

কলেজ হোস্টেলে মিলল ২০ হাজার ইয়াবা, ছাত্রী আটক

জেলা প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম

কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শরীফা নামের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আটক শরীফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ জানায়, কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের নারী সদস্যরাও অংশ নেন। এ সময় শরীফাকে আটক করার পাশাপাশি তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ইয়াবা জব্দের ঘটনায় আটক শরীফার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি