Dhaka Mail Logo

সারাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত তেলের পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

টাঙ্গাইলে একটি পরিত্যক্ত তেলের পাম্পের সামনে সুরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় সাবেক সংসদ সদস্য ছোট মনিরের একটি পরিত্যক্ত তেলের পাম্পে এ ঘটনা ঘটে।

সুরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার আবু হানিফের ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

c72ef7c0-e621-48e9-ab7d-75ac741c5a66

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে পরিত্যক্ত তেলের পাম্পের সামনে সুরমান রেজাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

আরও পড়ুন

আখাউড়া সীমান্তের শূন্যরেখার কাছে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

প্রতিনিধি/এসএস