জেলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম
‘মধু কই কই, তাদের ঘুষ খাওয়াইলা। কোন হারনে জুলাই সনদ নাও মানি লা। আশা ছিল, বাংলাদেশকে ন্যায় ইনসাফে সাজাইব। সুযোগ পাইয়া ভোটের ঘোরে টেকনিক্যালি প্ল্যান ঢুকাইলা।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের পাঞ্জাবি পরে এভাবেই লিরিকে প্রতিবাদী গান গেয়ে পুরো মাঠ মাতালেন জামালপুরের ভাইরাল বাবুল আক্তার।
তিনি দুপুরের মধ্যে রংপুর জিলা স্কুল মাঠে পৌছান। এরপর থেকেই তিনি মাঠে উপস্থিত মানুষকে রসালো কণ্ঠে প্রতিবাদী গান শোনানো শুরু করেন।
ভাইরাল বাবুল আখতারের গানের লিরিক হলো, ‘মধু কই কই, তাদের ঘুষ খাওয়াইলা, মধু কই কই তাদের ঘুষ খাওয়াইলা। কোন হারনে জুলাই সনদ নাও মানি লা। আশা ছিল বাংলাদেশকে ন্যায় ইনসাফে সাজাইব। সুযোগ পাইয়া ভোটের ঘোরে টেকনিক্যালি প্ল্যান ঢুকাইলা’।
এই লিরিকে গান গেয়ে পুরো মাঠ দাপিয়ে বেড়ান তিনি।
এ প্রসঙ্গে বাবুল আখতার বলেন, ইনসাফের দাঁড়িপাল্লাকে প্রচণ্ড ভালোবাসি। সেই ভালোবাসার তাগিদে সময় পাইলে কিংবা খবর পাইলে চেষ্টা করি- সেই জায়গায় যাওয়ার জন্য। দেশের মানুষকে কিছু বলার জন্য এবং ন্যায় ইনসাফ সম্পর্কে কিছু জানানোর জন্য আমার প্রচারণা। দাঁড়িপাল্লা সম্পর্কে বিভিন্ন অভিনব পদ্ধতির মাধ্যমে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করি। যাতে করে দাঁড়িপাল্লা যদি ভালো লাগে। তাহলে দাঁড়িপাল্লার আওতায় চলে আসেন সকলে।
প্রতিনিধি/এলএ