Dhaka Mail Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে ইয়াবাসহ আ. লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে(৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

আটক দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাস টার্মিনালে অবস্থানরত পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী দেলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করে তাঁকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। অধিদফতরের অভিযোগ, এসব ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন তিনি।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

প্রতিনিধি/ এজে