জেলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়ে লেখা একটি চিঠি পাওয়া গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।
হালকা গোলাপি রঙের কাগজে লেখা চিঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে তাকে ‘জালিমদের হাত থেকে রক্ষা করায়’ শুকরিয়া আদায় করা হয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, ‘আল্লাহ আপনি সব জানেন। প্রিয় মাতৃভূমি আজ কঠিন কারাগার। তুমি আল্লাহ আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে জান রক্ষা করছেন- এই জালিমদের হাত থেকে। তার জন্য তোমার এবং তোমার অলির দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আপনি আবার তাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দিন। আবার তাকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মাটিতে ফিরিয়ে দিন। আমিন।’
চিঠিটির লেখক বা প্রেরকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সকাল থেকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা প্রকাশ্যে গণনা শুরু হয়।
প্রতিনিধি/এলএ