জেলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শ্রীরামপুর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণ ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ এ সড়কাংশের নির্মাণ কাজের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
সড়কটি প্রশস্ত ও উন্নত হলে নবীনগর-বাঞ্ছারামপুরের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমার পাশাপাশি পণ্য পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। একই সঙ্গে সময় ও পরিবহন ব্যয় কমে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, বাঞ্ছারামপুর অংশের কাজের উদ্বোধন করা হয়েছে। শিগ্গিরই নবীনগর অংশের নির্মাণকাজও উদ্বোধন করা হবে। পুরো সড়কটি উন্নত হলে দুই উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের ভোত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব ড. নেয়ামতুউল্লাহ ভুইয়া, সিনিয়র সচিব মো. এহসানুল হক, সড়ক ও জনপদের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল, অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা, সড়ক ও মহাসড়ক বিভাগের মো. আনিসুর রহমান, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম মুসা ভিপি, সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকড়ী শেলিম, বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল, তাজুল ইসলাম মনা, কামাল হোসেন, মোহাম্মদ আবুল বাশার, উপজেলা বিএনপির সদস্য গোলাম হোসেন, মোবারক হোসেন, আওয়াল সরকার, আসাদুজ্জামান বিটল, মোজাম্মেল হক বকুলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রতিনিধি/ এজে