Dhaka Mail Logo

সারাদেশ

‘শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে’

জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, নতুন করে প্রকল্প বাড়ানোর চেয়ে বিদ্যমান প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। এতে সময় ও অর্থ-দুটিই সাশ্রয় হবে এবং মানুষ বেশি উপকৃত হবে। শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে নিরাপদ পানি সরবরাহ শীর্ষক প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাড়িয়ে বাস্তবায়ন করা সম্ভব না হলে মানুষের কল্যাণে তা কাজে আসবে না। বিদ্যমান প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন প্রকল্পের সময় কমবে অন্যদিকে অর্থেরও সাশ্রয় হবে।

তিনি বলেন, সামাজিক সুরক্ষার যে ভাতার কার্ড আছে যেমন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এ গুলো সার্বজনীন হতে হবে। তা হলে আর বাঁচাই করার মধ্যে দিয়ে দলের প্রভাবে আনার চেষ্টা হবেনা। সুরক্ষা কার্ড সর্বজনীন হিসাবে প্রচার করতে হবে এবং কার্ড সবাই পাবে। হয়ত প্রথমবারি সবাই পাবে না। এক বছরের মধ্যে সবাইকে সুরক্ষা কার্ড দেওয়ার মতো আর্থিক সামর্থ আমাদের নেই। এ বছর ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পবে। পরের বছরও ৪১ লাখ পরিবার কার্ড পাবে। এ ভাবেই ৫বছরের মধ্যে ২ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর পরেও যদি কোন পরিবার ফ্যামিলি কার্ড না পাই পর্যায়ক্রমে তাদের চাহিদা অনুযায়ি আবার ও দেওয়া হবে।

তিনি আরও বলেন, সবার জন্য রিবাপদ পানি নিশ্চিত করতে সরকার কাজ করছেন। সুপেয় পানি সরবরাহের জন্য বর্মমানে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে। এই পানি যেন জেলার সব মানুষের জন্য নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সে জন্য সরকারকে প্রশাসন, জনপ্রতিনিধি. রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করতে হবে।

প্রতিনিধি/ এজে