জেলা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
কুমিল্লা নগরীর চকবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভারতীয় মদ জব্দ করা হয়।
চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তাপস চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর অরণ্যপুর এলাকার নুর আলী মিয়ার বাড়ির রাজু নামের এক নারীর ঘর থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করে চকবাজার ফাড়ি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানায়, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ, সংরক্ষণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এজে