Dhaka Mail Logo

সারাদেশ

মুকসুদপুরে বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে মোমেনা বেগম (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাটিকামারী ইউনিয়নের জোনারাংক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম ওই গ্রামের রুবেল শেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে মোমেনা বেগম বসতঘরের দরজা-জানালা বন্ধ করে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নিচে নামিয়ে আনা হয়।

খবর পেয়ে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস