Dhaka Mail Logo

সারাদেশ

শ্রীমঙ্গলে রাত ৮টার পরও খোলা দোকান, সতর্ক করল প্রশাসন

জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম

সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে জরুরি প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা। তবে নির্দেশনা অমান্য করে কয়েকটি দোকান খোলা রাখায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ব্যবসায়ী ও দোকান মালিকদের সতর্ক করে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে জরুরি প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখার কথা। তবে অভিযানের সময় শহরের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান খোলা পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট দোকান মালিক ও ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলতে সতর্ক করা হয়।

4bd0cea7-df88-4388-a6be-b24919e6e6cd

মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। অভিযানে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) মো. জাবেদ হোসেন ও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

আরও পড়ুন

ঝালকাঠিতে আগুনে পুড়ে ছাই ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা

মিনহাজুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। প্রথম পর্যায়ে ব্যবসায়ী ও দোকান মালিকদের সতর্ক করা হচ্ছে। সবাইকে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা মেনে চলতে হবে। পরবর্তী অভিযানে নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস