জেলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
দিনাজপুর জেলা কারাগারে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সেকেন্দার শাহী (৫৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার ভোর ৪টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়।
সেকেন্দার শাহী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের সামসুল হুদার ছেলে। তিনি চেক চালিয়াতি মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। তিনি ২৫ আগস্ট কারাগারে আসেন।
জেল সুপার জানান, বৃহস্পতিবার ভোর ৪টায় কারাগারের অভ্যস্ত অসুস্থ হয়ে পড়েন সেকেন্দার শাহী। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এজে