জেলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
নাটোরের নলডাঙ্গায় মো. আক্তার হোসেন (২৬) নামে এক যুবককে বেধড়ক মারধরের মামলায় উপজেলা যুবদলের এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীর বাবা মো. এরশাদ আলী নলডাঙ্গা থানা একটি মামলা করেন।
গ্রেফতাররা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান ওরফে জিয়া, ছাত্রদল কর্মী মো. শাকিল এবং ছাত্রদল কর্মী মো. হিমেল।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন আক্তার হোসেন। এসময় পথে উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের আক্কাশের মোড় এলাকায় পৌঁছালে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে ফেলে যায় অভিযুক্তরা। পরে রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
নরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিন গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
প্রতিনিধি/এলএ