জেলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল সামাদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার শিমুলতাড়ী রেলগেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল সামাদ সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবুদখালী গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।
স্বজনরা জানায়, পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন ধরে আব্দুল সামাদ মানসিকভাবে অশান্তিতে ছিলেন। এরই মধ্যে তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহেব গনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। এ একটি ইউডি মামলা হয়েছে।
প্রতিনিধি/ এজে