জেলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরীকে রাঙামাটি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
আশুগঞ্জ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরীর বদলির আদেশের বিষয়টি আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জানাজানি হয়। তবে কি কারণে তাকে বদলি করা হয়েছে তা আদেশে উল্লেখ করা হয়নি।
এ কে এম সফিকুল আলম চৌধুরী ২০২৫ সালের ৬ ডিসেম্বর আশুগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি থানার ওসিকে একযোগে বদলির অংশ হিসেবে তাকে আশুগঞ্জ থানায় দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রায় ৯ মাস দায়িত্ব পালনের পর এবার তাকে রাঙামাটি পার্বত্য জেলায় বদলি করা হলো।
প্রতিনিধি/এজে