Dhaka Mail Logo

সারাদেশ

তাহিরপুরে বজ্রপাতে বালু শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে তাহিরপুর উপজেলার মাঠিয়ান হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারক আহাম্মদ।

নিহতের নাম মো. শিপু মিয়া (২৬)। সে উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নিহত শিপু মিয়া টেকেরঘাট বালুর নৌকা নিয়ে টেকেরঘাট যাওয়ার পথে মাঠিয়ান হাওরে আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই মো. শিপু মিয়া মৃত্যু হয়।

তাহিরপুর থানার ওসি ফারক আহাম্মদ জানান, ভোর রাতে হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি